নিঃসঙ্গতাই শ্রেয়

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

দুষ্ট খোকাবাবু
  • ১০
  • ১১১
ঝুম বৃষ্টি,
একি ছাতার নিচে পাশাপাশি দুজন।
তোমার কাঁধে হাত রেখে এই পথ চলতে বড় ইচ্ছে করে।
কিন্তু চলিনা।


দখিনা হাওয়া,
তোমার খোলা চুল এসে ঝাপটা দেয় আমার মুখে।
জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে ভালবাসি।
কিন্তু বলিনা।

জস্না রাত।
খোলা ছাদে দুজন।
পাশে বসে থাকা তোমার হাতে, হাত রাখার বড় ইচ্ছে জাগে।
কিন্তু রাখিনা।
ভাবি, কোন এক নিঃসঙ্গও জস্না রাতে তুমি পাশে থাকবে না।
সেদিন আমি কাঁদবো,
কাঁদবো শুধু তোমায় ভেবে।

তাই এই নিঃসঙ্গতাই শ্রেয়।
শ্রেয় এই একাকী পথচলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দীপঙ্কর বেরা ভেজা স্রোত । ভাল লাগল । প্রেম ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) দখিনা হাওয়া, তোমার খোলা চুল এসে ঝাপটা দেয় আমার মুখে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে ভালবাসি। কিন্তু বলিনা। ===============কি সুন্দর কল্পনা , আক্ষেপ ও আছে কবির মনে , টা স্পষ্ট বোঝা জাচ্ছে ।
মোঃ মহিউদ্দীন সান্‌তু সুন্দর উপলব্ধি , চমৎকার কবিতা, শুভকামনা রইলো....
ওয়াহিদ মামুন লাভলু দখিনা হাওয়া, তোমার খোলা চুল এসে ঝাপটা দেয় আমার মুখে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে ভালবাসি। অসাধারণ ভালবাসার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
মিলন বনিক সুন্দর প্রকৃতি আর প্রেমের অপূর্ব সমন্বয়.....খুব ভালো লাগলো...
F.I. JEWEL N/A # চম?কার ভাবনার অনেক সুন্দর একটি কবিতা ।।
আলমগীর সরকার লিটন কবিতার ভাব বেশ লাগল মাতৃভাষার প্রাণঢালা শুভেচ্ছা

০৯ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী